শ্রী জগন্নাথ লীলা, মহিমা- “” পর্ব – ২০ “” আজকের লীলাঃ আপনাকেই ব্যয় ভার বহন করতে হবে। ও “বিনা ব্যয়ে পুরীধাম ভ্রমন “  মায়াপুর রাজাপুরে জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনী। ( দুইটি সত্য ঘটনা অবলম্বনে )
শ্রী জগন্নাথ লীলা, মহিমা- “” পর্ব – ২০ “” আজকের লীলাঃ আপনাকেই ব্যয় ভার বহন করতে হবে। ও “বিনা ব্যয়ে পুরীধাম ভ্রমন “ মায়াপুর রাজাপুরে জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনী। ( দুইটি সত্য ঘটনা অবলম্বনে )
23 views

মায়াপুর রাজাপুরে জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনী। ( দুইটি সত্য ঘটনা অবলম্বনে )

# # আপনাকেই ব্যয় ভার বহন করতে হবে””
মায়াপুর জগন্নাথ মন্দির ও বিগ্রহ সমূহ সংস্কার করে পুনঃ প্রতিষ্ঠা করার পর,
জৈমিনী ঘোষ শ্রীবিগ্রহ সমূহের সেবা করার বাসনা করলেন। কিন্তু তার অর্থকড়ি ছিল না, সেজন্য তিনি শ্রীজগন্নাথের কাছে প্রার্থনা করলেন এবং নিজের অবস্থা বর্ণনা করলেন। সেই রাত্রেই মন্দিরের পাশের গাছ থেকে দুটি বড় ডাল ভেঙে পড়ল, জৈমিনী সেই কাঠ বিক্রি করলেন এবং কয়েক মাস সেই অর্থ দিয়ে জগন্নাথের সেবা কার্য চলালো।
যখন অর্থ শেষ হয়ে গেল, তিনি পুনরায শ্রীজগন্নাথের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি আর আপনার সেবা চালাতে পারছি না আমার কাছে কোন টাকা-পয়সা নেই। আপনাকেই নিজ ব্যায় ভার বহন করতে হবে। সেই দিন থেকে জগন্নাথ মন্দিরের ভিতরে বেদীর পাশে তিনি প্রতিদিনের পুজার জন্য টাকা-পয়সা পেয়ে যেতেন। জয় জগন্নাথ!

“বিনা ব্যয়ে পুরীধাম ভ্রমন”

রাজাপুর জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনী
(একটি সত্য ঘটনা অবলম্বনে)

জৈমিনী ঘোষ খুবই দরিদ্র হওয়ায় জগন্নাথের কৃপায় যা অর্থ-করি পায় তা দিয়ে প্রভু জগন্নাথদেবের সেবা চালিয়ে যাচ্ছে। দেখতে দেখতে রথযাত্রা মহোৎসব চলে আসলো জৈমিনী ঘোষের খুব ইচ্ছা হলো পুরী-ধামে রথযাত্রা মহোৎসবে যেতে, কিন্ত কিভাবে পুরী ভ্রমনের ব্যয়ভার বহন করবে চিন্তা করতে করতে
জৈমিনী ঘোষ মন্দিরের বাইরে ঘুমিয়ে পড়লেন। যখন তার ঘুম ভাংল।
পরম আশ্চর্য হয়ে জৈমিনী দেখলেন যে তিনি পুরী ধামে রয়েছেন আর সেখানে তখন রথযাত্রা উৎসব চলছে। তিনি ভক্ত সমাগমে আনন্দমুখর সেই রথযাত্রায় বেশ কয়েকদিন আনন্দ করে কাটালেন, কিন্তু তার পিতামাতার কথা ভেবে তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন- তার খোজ-খবর কিছু্ই না জানায় নিশ্চয়ই তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি গৃহে ফিরে আসতে মনস্থ করলেন , কিন্তু তার কাছে একেবারেই টাকা পয়সা ছিল না যাতে যানবাহনের ভাড়া দেওয়া যায়। জৈমিনী তখন পান্ডার কাছে গিয়ে তার পরিস্থিতি তাদেরকে বললেন। পান্ডারা তাকে উপদেশ দিলেন, “প্রভু জগন্নাথ যদি তোমাকে এখানে এনে থাকেন তাহলে প্রভুর কাছে গিয়ে তাকে জানাও তিনি যেন তোমাকে ফিরিয়ে নিয়ে যান।” জৈমিনী সেটাই করলেন, এবং যখন তিনি পরদিন সকালে জেগে উঠলেন তিনি দেখলেন যে তিনি রাজাপুরে ফিরে এসেছেন। এই লীলাটি পড়ার পর আপনার অনুভুতি কমেন্ট করুন