হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ
49 views
হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ ।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ ॥

গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ।
গিরিধারী গোপীনাথ মদনমোহন ॥

শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈতচন্দ্র ।
গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ॥

জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ ।
শ্রীজীবগোপালভট্ট দাস রঘুনাথ ॥

এই ছয় গোসাঞির করি চরণ বন্দন ।
যাহা হৈতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ ॥

এই ছয় গোসাঞি যাঁর মুঁই তাঁর দাস ।
তাঁ সবার পদরেণু মোর পঞ্চগ্রাস ॥

তাঁদের চরণ সেবি ভক্ত-সনে বাস ।
জনমে জনমে মোর এই অভিলাষ ॥

এই ছয় গোসাঞি যবে ব্রজে কৈলা বাস ।
রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ ॥

আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ।
শ্রীগুরুবৈষ্ণব-পদে মজাইয়া মন ॥

শ্রীগুরুবৈষ্ণব-পাদপদ্ম করি আশ ।
(হরি) নাম সংকীর্ত্তন কহে নরোত্তম দাস ॥