বজহুঁরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দ রে
30 views
বজহুঁরে মন শ্রীনন্দনন্দন
অভয় চরণারবিন্দ রে ।
দুর্লভ মানব-জনম সৎসঙ্গে
তরহ এ ভব সিন্ধু রে ॥

শীত আতপ বাত বরিষণ
এ দিন যামিনী জাগি রে ।
বিফলে সেবিনু কৃপণ দুরজন
চপল সুখলব লাগি' রে ॥

এ ধন যৌবন পুত্র পরিজন
ইথে কি আছে পরতীতি রে ।
কমল দল জল, জীবন টলমল
ভজহুঁ হরিপদ নিতি রে ॥

শ্রবণ, কীর্ত্তন, স্মরণ, বন্দন,
পাদসেবন দাস্যরে ।
পূজন, সখীজন, আত্মনিবেদন
গোবিন্দ দাস অভিলাষ রে॥