ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ
ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ ।
(ভজন বিনা গতি নাই রে)
(ওহে আমার মূঢ় মন ভজন বিনা গতি নাই রে)
(ভজ) ব্রজ-বনে রাধাকৃষ্ণ-চরণারবিন্দ ॥১॥
(জ্ঞান-কর্ম্ম পরিহরি' রে)
(শুদ্ধরাগ-পথ ধরি' জ্ঞান-কর্ম্ম পরিহরি' রে)
(ভজ) গৌর-গদাধরাদ্বৈত-গুরু-নিত্যানন্দ ।
(গৌর-কৃষ্ণে অভেদ জেনে রে)
(গুরু কৃষ্ণপ্রিয় জেনে গৌর-কৃষ্ণে অভেদ জেনে রে)
(স্মর) শ্রীনিবাস, হরিদাস, মুরারি, মুকুন্দ ॥২॥
(গৌরপ্রেমে স্মর স্ম রে)
(শ্রীনিবাস হরিদাসে গৌরপ্রেমে স্মর স্মে রে)
(স্মর) রূপ-সনারন-জীব-রঘুনাথ-দ্বন্দ্ব ।
(যদি ভজন করবে রে)
(রূপ-সনাতন স্মর যদি ভজন করবে রে)
(স্মর) রাঘব-গোপালভট্ট-স্বরূপ-রামানন্দ ॥৩॥
(কৃষ্ণপ্রেম ণদি চাও রে)
(স্বরূপ-রামানন্দে স্মর কৃষ্ণ-প্রেম যদি চাও রে)
(স্মর) গোষ্ঠীসহ কর্ণপুর সেন-শিবানন্দ ।
(অজস্র স্মর স্মর রে)
(গোষ্ঠীসহ সেন-শিবানন্দে অজস্র স্মর স্ম রে)
(স্মর) রূপানুগ সাধুজন ভজন-আনন্দ ॥৪॥
(ব্রজে বাস যদি চাও রে)
(রূপানুগ সাধুজনে স্মর ব্রজে বাস যদি চাও রে)