ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র
40 views
ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র
প্রাণ মোর যুগলকিশোর ।
অদ্বৈত আচার্য্য বল গদাধর মোরকুল
নরহরি বিলসই মোর ॥১॥

বৈষ্ণবের পদধূলি তহে মোর নানকেলি
তর্পণ মোর বৈষ্ণবের নাম ।
বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে
মধ্যস্থ শ্রীভাগবত-পুরাণ ॥ ॥২॥

বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ
বৈষ্ণবের নামেতে উল্লাস ।
বৃন্দাবনে চবুতরা তাহে মোর মনোঘেরা
কহে দীন নরোত্তম দাস ॥৩॥