জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন
30 views
জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন ।
শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন ॥

শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্দ্ধন ।
কালিন্দী যমুনা জয় জয় মহাবন ॥

কেশীঘাট বংশীবট দ্বাদশ-কানন ।
যাঁহা সব লীলা কৈল শ্রীনন্দনন্দন ॥

শ্রীনন্দ যশোদা জয়, জয় গোপগণ ।
শ্রীদামাদি জয় জয় ধেনুবৎসগণ ॥

জয় বৃষভানু, জয় কীর্ত্তিদা সুন্দরী ।
জয় পৌর্ণমাসী, জয় আভীর নাগরী ॥

জয় জয় গোপেশ্বর বৃন্দাবন-মাঝ ।
জয় জয় কৃষ্ণসখা বটু দ্বিজরাজ ॥

জয় রাম ঘাট, জয় রোহিনীনন্দন ।
জয় জয় বৃন্দাবনবাসী যত জন ॥

জয় দ্বিজপত্নী, জয় নাগকন্যাগণ ।
ভক্তিতে যাঁহারা পাইল গোবিন্দ চরণ ॥

শ্রীরাসমণ্ডল জয়, জয় রাধাশ্যাম ।
জয় জয় রাসলীলা সর্ব্ব মনোরম ॥

জয় জয়োজ্জ্বলরস সর্ব্বরসসার ।
পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ॥

শ্রীজাহ্নবা পাদপদ্ম করিয়া স্মরণ ।
দীন কৃষ্ণদাস কহে নাম সংকীর্ত্তন ॥