বিরহ গীতি - যে আনিল প্রেমধন করুণা প্রচুর
24 views
যে আনিল প্রেমধন করুণা প্রচুর ।
হেন প্রভু কোথা গেলা আচার্য্য ঠাকুর ॥

কাঁহা মোর স্বরূপ-রূপ' কাঁহা সনাতন ।
কাঁহা দাস রঘুনাথ পতিতপাবন ॥

কাঁহা মোর ভট্টযুগ কাঁহা কবিরাজ ।
এককালে কোথা গেলা গোরা নটরাজ ॥

পাষাণে কুটিব মাথা অনলে পশিব ।
গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব ॥

সে সব সঙ্গীর সঙ্গে যে কৈল বিলাস ।
সে সঙ্গ না পাঞা কান্দে নরোত্তম দাস ॥