ভোগ আরতী - যশোমতীনন্দন, ব্রজবর নাগর
যশোমতীনন্দন ব্রজবর নাগর
গোকুলরঞ্জন কান ।
গোপী-পরাণধন মদন মনোহর
কলীয় দমন বিধান ॥
অমল হরিনাম অমিয় বিলাসা
বিপিনপুরন্দর নবীন নাগরবর
বংশীবদন সুবাসা ॥
ব্রজজনপালন অসুরকুলনাশন
নন্দগোধন রাখওয়ালা ।
গোবিন্দ মাধব নবনীত তষ্কর
সুন্দর নন্দগোপালা ॥
যামুন তটচর গোপী বসনহর
রাসরসিক কৃপাময় ।
শ্রীরাধাবল্লভ বৃন্দাবন-নটবর
ভকতিবিনোদ-আশ্রয় ॥