কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার
28 views
কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার ।
ধন্য কলিযুগে রে চৈতন্য অবতার ॥

আমার গৌরাঙ্গের ঘাটে উজানখেয়া বয় ।
কড়িপাতি নাহি লাগে অমনি পার হয় ॥

হরিনামের তরীখানি শ্রীগুরুকাণ্ডারী ।
সংকীর্ত্তনকেরোয়াল দু'বাহু পসারি ॥

সর্ব্বজীব উদ্ধার হৈল প্রেমের বাতাসে ।
লোচন পড়িয়া রৈল করমের দোষে ॥