তুলসী আরতী - তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ
29 views
ওঁ বৃন্দায়ৈ তুলসী দেব্যায়ৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ

নমো নমঃ তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ
তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ
রাধাকৃষ্ণ-সেবা পাব এই অভিলাষী
রাধাকৃষ্ণ-সেবা পাব এই অভিলাষী
তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ

যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়
যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়
কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী
কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী
তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ

মোর এই অভিলাষ, বিলাস-কুঞ্জে দিও বাস
মোর এই অভিলাষ, বিলাস-কুঞ্জে দিও বাস
নয়নে হেরিব সদা যুগল রুপ রাশি
নয়নে হেরিব সদা যুগল রুপ রাশি
তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ

এই নিবেদন ধরো, সখীর অনুগত করো
এই নিবেদন ধরো, সখীর অনুগত করো
সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী
সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী
নমো নমঃ তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ

দীন কৃষ্ণদাসে কয়, এই যেনো মোর হয়
দীন কৃষ্ণদাসে কয়, এই যেনো মোর হয়
শ্রী রাধাগোবিন্দ প্রেমে সদা যেনো ভাসি
শ্রী রাধাগোবিন্দ প্রেমে সদা যেনো ভাসি

শ্রী রাধাগোবিন্দ প্রেমে সদা যেনো ভাসি
শ্রী রাধাগোবিন্দ প্রেমে সদা যেনো ভাসি
নমো নমঃ তুলসী কৃষ্ণপেয়সী নমো নমঃ

যানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ
তানি তানি প্রণশ্যংতি প্রদিক্ষণঃ পদে পদে