🙏🌸# Hindus.com #🌸🙏
চন্দন যাত্রা মহোৎসব ২১দিন ব্যাপী উদযাপিত হয়, যে সময়ে ভক্তবৃন্দ ভগবানের শ্রীবিগ্রহগণের শ্রীঅঙ্গ শীতল করতে ও তাঁকে প্রচণ্ড তাপ থেকে একটু আরাম দিতে বিভিন্ন আয়োজন করে। যদিও ভগবান স্বয়ংসম্পূর্ণ এবং তাঁর কোনকিছুর প্রয়োজন পড়ে না কিন্তু ভক্তেরা কৃষ্ণকে প্রাণস্বরূপ ও সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে গ্রহণ করে গ্রীষ্মের এই প্রচণ্ড রোদে ভগবানের গরম লাগার চিন্তা সহ্য করতে পারে না। ভক্তেরা সর্বদা তাঁকে খুশি করতে চায় এবং তাই তারা পরম প্রীতিতে তাঁর যত্ন নেয়।
শ্রীক্ষেত্র বা পুরী ধামে এই উৎসব ৪২দিন ধরে উদযাপিত হয় যখন জগন্নাথ মন্দিরের উৎসব মূর্তি, মন্দিরের অন্যান্য শ্রীবিগ্রহসহ মদনমোহন এবং পঞ্চ পাণ্ডব নামে পরিচিত পাঁচ শিব লিঙ্গকে শোভাযাত্রা করে নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁদের নৌবিহার হয়।
~শ্রীল জয়পতাকা স্বামী
১৮ই এপ্রিল, ২০১৮