কর্মত্যাগ (কর্মসন্ন্যাস) ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয়?
1 answers
23 views
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

꧁◼️প্রশ্ন:৫ কর্মত্যাগ (কর্মসন্ন্যাস) ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয়? (৫/১) ◼️

****শ্রীমদ্ভগবদ্গীতা – পঞ্চম অধ্যায় – কর্মসন্ন্যাসযোগ*****

|অর্জুন উবাচ |

❝ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ শংসসি।
যৎ-শ্রেয়ঃ এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম্॥ ❞

━┉┈┈(ভগবদ্গী‌তা, ৫/১)

অনুবাদ: “অর্জুন বললেন━ হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠার করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বল।

|শ্রীভগবানুবাচ|

❝ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরৌ-উভৌ।
তয়োস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে ॥২॥ ❞

অনুবাদ: “পরমেশ্বর ভগবান বললেন━ কর্মত্যাগ (সন্ন্যাস) ও কর্মযোগ (নিষ্কামভাবে কর্ম) উভয়ই মুক্তিদায়ক। কিন্তু, এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়।

❝ জ্ঞেয়ঃ স নিত্যসন্ন্যাসী যো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি।
নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে ॥৩॥ ❞

অনুবাদ: “হে মহাবাহো! যিনি তাঁর কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না, তাঁকেই নিত্য সন্নাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত (রাগ-দ্বেষ শূন্য ব্যক্তি অর্থাৎ যে পুরুষ কারোর প্রতি রাগ-দ্বেষ করেন না) এবং তিনি পরম সুখে আনন্দপূর্বক সংসার রূপ বন্ধন (কর্মবন্ধন) থেকে মুক্তি লাভ করেন।

❝ ব্রহ্মণি-আধায় কর্মাণি সঙ্গং ত্যত্ত্বা করোতি যঃ।
লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম্-ইব-অম্ভসা॥ ১০॥ ❞

অনুবাদ: “যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোন পাপ তাঁকে কখনও স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না।