সত্ত্ব, রজঃ, তমঃ- তিন গুণের প্রভাবান্বিত যে ত্রিবিধ বুদ্ধি ও ধৃতি কি?
1 answers
3 views
Uzzwal Dhali
Eva Dhali
+2
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

বুদ্ধি যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য নিশ্চিত হয়, তাকে 'সাত্ত্বিকী' বুদ্ধি বলা হয়। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য প্রভৃতির পার্থক্য অসম্যকরূপে স্থিরীকৃত হয় সেই বুদ্ধিকে রাজসিক বুদ্ধি বলা হয়।

যে বুদ্ধি অজ্ঞান ও মোহাচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সবকিছু বিপরীত ভাবে বোঝে সেই প্রকার বুদ্ধিকে তামসিক বুদ্ধি বলে।

ধৃতি- যে ধৃতি অব্যভিচারী যোগ দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয় ও ক্রিয়া সকলকে ধারণ করে তাকে সাত্ত্বিক ধৃতি বলে। যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ তাকে রাজসিক ধৃতি বলে।

যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ ইত্যাদিকে ত্যাগ করে ন সেই বুদ্ধিহীনা ধৃতিকে তামসিক ধৃতি বলা হয়।

Uzzwal Dhali
+1