গৃহস্থগণের সর্বাপেক্ষা সদ্ব্যয় কিরূপ হইতে পারে?
1 answers
17 views
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

যাঁহাদের বেতন স্থূল এবং যাঁহারা রাজার মূলধন দিয়া কিছু বিশেষ উদ্বৃত্ত ধন পান, তাঁহাদের সংসারযাত্রা নির্ব্বাহ হইয়া কিছু কিছু সঞ্চয় হয়। সঞ্চিত অর্থ সৎকর্মে ব্যয় করা উচিত। মদ্য, মাংস, ভোজন, অসৎ নাট্যাদি দর্শন, বৃথা মোকদ্দমা, অসৎপাত্রে দান ইত্যাদি বহুবিধ অসদ্ব্যয় আছে। যাঁহারা শ্রীমন্মহাপ্রভুর দাস হইতে ইচ্ছা করেন, তাঁহারা উদ্বৃত্ত অর্থের দ্বারা অসদ্ব্যয় না করিয়া সদ্ব্যয় করিবেন। অতিথি সেবা, দুঃখী লোককে অন্নদান, পীড়িত লোককে ঔষধ ও পথ্য দান, বিদ্যার্থীদিগকে বিদ্যাদান, দরিদ্র লোককে কন্যাদায় হইতে মুক্তকরণ- এই সমস্ত সদ্ব্যয় অপেক্ষা একটি বিশেষ গুরুতর সদ্ব্যয় আছে। সেই ব্যয় শ্রীভগবৎসেবা ও শ্রীভাগবত সেবাতে হইয়া থাকে। প্রভুর দৈনন্দিন সেবা সম্পাদনের জন্য সমস্ত গৃহস্থ বৈষ্ণবের উদ্বৃত্ত অর্থ হইতে কিছু কিছু দেওয়া কর্তব্য।