Hindus
Uniting Hindus Worldwide
ভক্ত গৃহস্থও যখন অতিথি পান, তখন দেখিয়া থাকেন যে, সে অতিথিটা সাধারন অতিথি, কি বৈষ্ণব অতিথি। যদি বৈষ্ণব অতিথি দেখেন, তবে তাঁহাকে স্বীয় ভ্রাতার অধিক স্নেহ করিয়া তাঁহার সেবা করে এবং তাঁহার সঙ্গে ভক্তির উন্নতি সাধন করেন। যদি সাধারণ অতিথি পান, তবে সাধারণ আতিথ্য বিধানে সেই অতিথিকে যথাযোগ্য ও যথাসাধ্য সেবা করেন। এইরূপ ব্যবহার বৈষ্ণব গৃহস্থের ব্যবহার।