সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ধারা সমূহ কি কি?
1 answers
107 views
Uzzwal Dhali
Dip Kar
Susmita Saha Lagna
+6
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার ২০২৫ সালের মে মাসে 'সাইবার নিরাপত্তা আইন, ২০২৩' বাতিল করে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে। তবে পূর্বে বাতিল হওয়া ২০২৩ সালের আইনটিতে মোট ৬০টি ধারা ছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ ধারা ও বিষয়বস্তু নিচে তুলে ধরা হলো —

ধারা ১৭: কম্পিউটার বা নেটওয়ার্কে অবৈধ প্রবেশ।

ধারা ১৮: কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধন।

ধারা ২১: মুক্তিযুদ্ধ, জাতির পিতা, জাতীয় সংগীত বা পতাকার বিরুদ্ধে বিদ্বেষ ও কুৎসা প্রচারের শাস্তি।

ধারা ২২: ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণা।

ধারা ২৩: পরিচয় গোপন করে বা প্রতারণামূলকভাবে ডিজিটাল পরিচয় ব্যবহার করা (আইডেন্টিটি থ্রেফট)।

ধারা ২৪: বেআইনিভাবে পাসওয়ার্ড বা অন্য কোনো গোপনীয় তথ্য প্রকাশ করা।

ধারা ২৫: আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক বা সম্মানহানির উদ্দেশ্যে তথ্য-উপাত্ত প্রেরণ বা প্রকাশ।

ধারা ২৯: ডিজিটাল মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার।

ধারা ৪২: বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা।

Uzzwal Dhali
Dip Kar
ইমন দেব নাথ
+3