Dip KarVerified
August 5, 2026
দামোদর মাস কি?
2 answers
41 views
Uzzwal Dhali
Dip Kar
Susmita Saha Lagna
+3
Answer
Login

আরও পড়ুন ...

2 Answers
Uzzwal DhaliVerified
August 6, 2026

দামোদর মাস হলো বছরের এমন একটি মাস যে মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি বিশেষ বাৎসল্য লীলা করেছিলেন।

শিশু কৃষ্ণের নূপুরের শব্দ ও মাখন চুরির মিষ্টি দুষ্টুমিতে মা যশোদা তাঁকে শাসনের জন্য একটি কাঠের উখলের (উলূখল) সাথে দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন। মা যশোদার নিরঙ্কুশ বাৎসল্য প্রেম ও ভক্তির কাছে নতিস্বীকার করে ভগবান নিজের উদরে বা পেটে দড়ি বাঁধতে দিয়েছিলেন। এই বিশেষ লীলার স্মরণে ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হয় 'দামোদর' এবং সম্পূর্ণ কার্তিক মাসটি 'দামোদর মাস' হিসেবে উদযাপিত হয়।

Uzzwal Dhali
Dip Kar
Pavani Syamakanta Devi Dasi
+3
Asish BiswasVerified
August 5, 2026

দামোদর মাস হলো (কার্তিক মাস) হলো, বিশেষ করে বৈষ্ণবদের কাছে বছরের সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের পূজা করা হয়। "দামোদর" নামের অর্থ যাঁর কোমরে (উদর) দড়ি (দাম) বাঁধা হয়েছিল। মা যশোদা দুষ্টুমি করার কারণে বালক কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, সেই লীলার স্মরণেই এই নাম।

দামোদর মাসে ভক্তরা সাধারণত-

🪔 প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ (দীপদান) করেন।

📖 দামোদরাষ্টকম পাঠ বা শ্রবণ করেন।

🙏 হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করেন।

🌸 ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও ভক্তিসেবার মাস।

Dip Kar
+1