Hindus
Uniting Hindus Worldwide
মহাভারতে দ্রৌপদীর মোট ৫ জন পুত্রসন্তানের উল্লেখ রয়েছে। পঞ্চপাণ্ডবের প্রত্যেকের ঔরসে দ্রৌপদীর গর্ভে একজন করে পুত্র জন্মগ্রহণ করেছিল।
এদেরকে একত্রে 'উপপাণ্ডব' বলা হতো। তাঁরা হলেন:
১. প্রতিবিন্ধ্য — যুধিষ্ঠিরের পুত্র
২. সুুতসোম — ভীমের পুত্র
৩. শ্রুতকর্মা — অর্জুনের পুত্র
৪. শতানীক — নকুলের পুত্র
৫. শ্রুতসেন — সহদেবের পুত্র
উপপাণ্ডবগণ কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তবে যুদ্ধের ১৮তম দিনের রাতে, যুদ্ধ সমাপ্ত হওয়ার পর, অশ্বত্থামা রাতের অন্ধকারে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এই ৫ ভাইকেই হত্যা করেন।