পুজোর সময় গঙ্গাজল ও তুলসী পাতা কেনো ব্যবহার করা হয়?
1 answers
45 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

সব পুজোয় না ব্যবহার হলেও, হিন্দু ধর্মের পুজো-পার্বণে তুলসী পাতার ব্যবহার অপরিহার্য। পুজোর থালিতে, নৈবেদ্য সাজানোতে তুলসী পাতা লাগবেই। সব পুজোতেই গঙ্গাজলের একটি নিজস্ব গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী ও গঙ্গা জলের যেমন ঔষধি হিসেবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিভিন্ন আচার-নীতিতেও এই দুটি জিনিস ব্যবহার করা হয়। তুলসী পাতা ও গঙ্গার জল নিয়ে অনেকেই নানা রীতি মেনে আতেন, তবে অনেকেই হয়তো জানেন না যে পুজোর সময় কেন এই দুটি জিনিসের উপস্থিতি বাধ্যতামূলক।

– ভগবানের প্রসাদ, যাকে চরণামৃত বলা হয়। তাতে তুলসীর পাতা ছাড়া

অসম্পূ্র্ণ। পুজোর গঙ্গাজলে তুলসীপাতা দেওয়া হয়, তার আসল কারণটা জেনে নিন এখানে…

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী তুলসী পাতা হল অত্যন্ত পবিত্র ও শুভ একটি জিনিস। মনে করা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি স্বয়ং বিষ্ণুরও পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়।

– হিন্দু মতে, তামা বা পিতলের কোনও পাত্রের মধ্যে জল দিয়ে তাতে গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়া হলে সেই জল অমৃতের মত বিশুদ্ধ ও পবিত্র হয়ে যায়। ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ। তাঁর সবচেয়ে প্রিয় হল তুলসী পাতা। তাই ভোগে, পঞ্চামৃতেও গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়া হয়। এই কারণেই তুলসী পাতাকে চরণামৃতের জন্য রাখা হয়।

– সূর্যাস্তের পরেও তুলসী পাতা স্পর্শ করা উচিত নয়। পবিত্র হলেও বাড়ি থেকে কিছুটা দূরে তুলসীর প্রতিষ্ঠান করার নিয়ম।

– মনে রাখা ভাল, দেবী তুলসী সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন। তাতই তুলসী গাছেরও যত্ন নেওয়া দরকার। যত্ন না নিলে শুকিয়ে যায়। একইভাবে মঙ্গলবার ও রবিবার তুলসী পাতা ছেঁড়া উচিত নয়।

– হিন্দু ধর্মে তুলসীকে মায়ের সম মর্যাদা দেওয়া হয়। সনাতন ধর্মে তুলসীর মহিমা অপরিসীম। পুজোর থালা ও প্রসাদে তুলসী পাতাকে স্থান দেওয়া হয়।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)

Uzzwal Dhali
+1