হিন্দু শাস্ত্রমতে মৃত্যুসংবাদ শুনলে কি বলতে হয়?
1 answers
47 views
Asish Biswas
Uzzwal Dhali
Eva Dhali
+3
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

ওঁ তৎ সৎ

মৃত্যু সংবাদ শুনলে সনাতন ধর্ম মতে কি বলতে হয়?

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

☞অর্থ- তিনি দিব্যলোকে গমন করুক।

☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)

☞সংস্কৃত (স সঃ সা)

স হল উভয়লিঙ্গ

সঃ হল পুংলিঙ্গ

সা হল স্ত্রীলিঙ্গ

তাই মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয়

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

☞কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়া বা আমাদের অনেকেই ভূল মন্ত্র উচ্চারণ বা লিখে থাকি তা হল..

ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু

স্ব অর্থ নিজে

তাহলে অর্থ হয়

"দিব্যলোকে আমি গমন করি।"

এবার আপনিই বিচার করুন......

☞আসুন বেদে সেই মন্ত্রটি সম্পূর্ণ দেখি

“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।

মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্

ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্

দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”

অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভিতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি)

আশা করি সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করব নিজে জানব অপরকে জানাবো। অথবা হিন্দু শাস্ত্রে মৃত্যু সংবাদ শুনলে "ওঁ শান্তি, শান্তি, শান্তি" অথবা "রাম নাম সত্য হ্যায়" বলা হয়। এছাড়াও, "মৃত্যোর্মা অমৃতং গময়া" এই মন্ত্রটিও উচ্চারণ করা যেতে পারে, যার অর্থ "আমাকে মৃত্যু থেকে অমৃতে নিয়ে যান"। 

আরও কিছু বিষয় যা মৃত্যু সংবাদ শুনলে বলা যেতে পারে: 

  • সমবেদনা জানানো:

    শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা উচিত।

  • শান্তনা দেওয়া:

    তাদের এই কঠিন সময়ে সাহস যোগানো এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া উচিত।

  • শ্রদ্ধা জানানো:

    মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করা এবং তার আত্মার সদগতি কামনা করা উচিত।

  • ধর্মীয় আলোচনা:

    মৃত্যু এবং পুনর্জন্মের চক্র নিয়ে আলোচনা করা যেতে পারে, যা হিন্দুদের জন্য স্বাভাবিক একটি বিষয়।

  • ধ্যান করা:

    মৃত্যুকালে "ওঁ" জপ করা এবং শান্ত থাকার চেষ্টা করা উচিত।

মূলত, শোকের এই মুহূর্তে, শান্ত ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।