যে কোন প্রকারেই মৎস্য মাংসাদি ভোজন করা উচিত নয়, তাহার পক্ষে যুক্তি কি?
1 answers
25 views
Uzzwal Dhali
Prantika Mistry
Antor Roy
+4
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

লোকের এমন একটি বদ্ধমূল বিশ্বাস হইয়াছে যে, মৎস্য মাংস ভোজন না করিয়া বহুদিন পর্যন্ত নর শরীরে বল ও ইন্দ্রিয়শক্তি থাকে না। বিলাতী ডাক্তারদিগের পরামর্শ, মৎস্য-মাংসভোজীদিগের প্রবৃত্তি এবং নানাবিধ বৈদেশিক কুসংস্কার হইতে ঐ বিশ্বাসটি জন্মলাভ করিয়াছে। বিশেষতঃ অত্যন্ত ইন্দ্রিয়পরতন্ত্র ব্যক্তিগণ ভোগলালসা প্রযুক্ত ঐ মতের নিতান্ত পক্ষপাতী হইয়া অস্মদেশীয় যুবকবৃন্দের মৎস্য-মাংস ভোজনের প্রবৃত্তিকে উত্তেজন করেন। তাহাতে ফল এই হইতেছে যে, পুণ্যভূমি ভারতবর্ষে আর্য্যসন্তানগণ পৈতৃক খাদ্য পরিত্যাগ পূর্বক বিজাতীয় দ্রব্যসকল আহার করত ক্রমশঃ হীনবল ও বিগতবীর্য্য হইতেছেন।

Uzzwal Dhali
+1