মায়াবাদী ভাষ্য কোনগুলো এবং এ সম্পর্কে শ্রীচৈতন্য মহাপ্রভু কি বলেছেন?
1 answers
16 views
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

সাধারণত তথাকথিত সমস্ত পন্ডিত,  রাজনীতিবিদ, দার্শনিক  ও স্বামীরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোন জ্ঞান না থাকা সত্ত্বেও যখন ভগবদগীতার ভাষ্য রচনা করে, তখন তারা শ্রীকৃষ্ণকে নির্বাসিত করতে চায় বা হত্যা করতে চায়।  ভগবদগীতার ওপার এই ধরনের অপ্রামাণিক ভাষ্য গুলিকে বলা হয় মায়াবাদি ভাষ্য এবং শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের ঐ সমস্ত পাষণ্ডীগুলির সম্বন্ধে সাবধান করে দিয়ে স্পষ্টভাবে বলেছেন যে, মায়াবাদী-ভাষ্য শুনিলে হয় সর্বনাশ।  তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে, কেউ যদি মায়াবাদীর দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবদগীতা বুঝতে চেষ্টা করে, তা হলে তার সর্বনাশ হবে।  এই সর্বনাশের ফল হচ্ছে যে, ভগবদগীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে।